মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে তনচংগ্যা  সম্প্রদায়ের বিষু উৎসব উদযাপন 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটির যৌথ আয়োজনে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের  অন্যতম সামাজিক উৎসব  বিষু উৎসব।

এ উপলক্ষ্যে শুক্রবার  (১২ এপ্রিল) সকাল ৯ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজার হতে   তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শত শত নারী পুরুষ বর্ণিল সাজে সজ্জিত হয়ে আনন্দ র‍্যালীতে অংশ নেন।

বাদ্যের তালে তালে এবং তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের উবাগীত পরিবেশনের মাধ্যমে র‍্যালীটি কাপ্তাই সড়ক এবং  বড়ইছড়ি বাজার  প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে সকাল ৯ টা ৪০ মিনিটে   কাপ্তাই কেন্দ্রীয় শহীদ মিনারে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা সাংসদ জ্বরতী তনচংগ্যা। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আজ পাহাড়ের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসব স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হচ্ছে।  আর এই উৎসবে সকল সম্প্রদায়ের লোকজন অংশ নিয়ে প্রমান করে এদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।

বিষু উদযাপন কমিটির আহবায়ক রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার এর সভাপতিত্বে কাপ্তাই তনচংগ্যা ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক সুজন তনচংগ্যা ধনার সঞ্চালনায় এসময়    রাঙামাটি জেলা পরিষদ   সদস্য অংসুইছাইন চৌধুরী,  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন,  মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা,  বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম নির্মল চন্দ্র তনচংগ্যা, অবসরপ্রাপ্ত ব্যাংকার অমল বিকাশ তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি এবং বিষু উদযাপন পরিষদের সদস্য সচিব অজিত কুমার তনচংগ্যা, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা,   সামাজিক ব্যক্তিত্ব লাকি তঞ্চঙ্গ্যা সহ তনচংগ্যা কল্যান সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...