বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ঈদ-নববর্ষের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কাপ্তাই

ঝুলন দত্ত, কাপ্তাই।

লুসাই পাহাড় হতে নেমে আসা কর্ণফুলি নদীর কোল ঘেঁষে অবস্থিত রাঙামাটির অনিন্দ্য সুন্দর উপজেলা রুপসী কাপ্তাই। একদিকে কাপ্তাই লেকের সু- বিশাল জলরাশি অন্যদিকে সীতা পাহাড়ের মোহনীয় রুপ, এই যেন প্রকৃতি তাঁর আপন মাধুরি মিশিয়ে সাজিয়েছে এই উপজেলাকে। তাই তো উৎসব পার্বন ছাড়াও বছরের পুরাটা সময় পর্যটকের আনাগোনা থাকে এই উপজেলায়। 

এবার পবিত্র ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখের  ৫ দিন টানা  ছুটি থাকায় হাজারও পর্যটকের আগমন ঘটবে বলে আশা প্রকাশ করছেন   বিনোদন কেন্দ্রের সাথে জড়িত ব্যক্তিরা।

গত সোমবার কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, পর্যটকদের বরণ করতে অপরুপ সাজে সজ্জিত করছে বিনোদন কেন্দ্রগুলো।

খোঁজ নিয়ে জানা গেছে কাপ্তাই উপজেলায় অনেক গুলো জনপ্রিয় পর্যটন স্পট রয়েছে। যেখানে বন্ধের দিনগুলোতে উপচে পড়া ভীড় থাকে। তৎমধ্যে বছর দেড়েক আগে বেসরকারি উদ্যোগে  গড়ে উঠা শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ, ওয়াগ্গা প্যানোরোমা জুঁম রেস্তোরাঁ, কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধীনে পরিচালিত লেক প্যারাডাইস, সেনাবাহিনী পরিচালিত লেকভিউ পিকনিক স্পট এবং জীবতলি লেকশোর পর্যটন স্পট, বন বিভাগের শিলছড়ি প্রশান্তি পার্ক অন্যতম। এছাড়া কাপ্তাই শিলছড়ি বনশ্রী পর্যটন কেন্দ্র ও পাহাড়িকা পিকনিক স্পট এবং কাপ্তাই নতুনবাজার সংলগ্ন রিভার ভিউ বিনোদন কেন্দ্রেও পর্যটকদের আনাগোনা থাকে।

কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি।

কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালির পরিচালক মোঃ নাছির উদ্দীন ও সরোয়ার হোসেন জানান, বাঁশের তৈরি নান্দনিক রেস্টুরেন্ট এবং কর্ণফুলীর কোল ঘেঁষে থাইল্যান্ডের একটি পড হাউজের আদলে তৈরী আমাদের ৯ টি পড হাউজ এবং ৬ টি প্রিমিয়ার পড হাউজ ইতিমধ্যে পর্যটকদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। আমরা আশা করছি ঈদ এবং পহেলা বৈশাখের টানা ৫ দিনের ছুটিতে প্রতিবছরের মতো এবারও প্রচুর  পর্যটকের আগমন ঘটবে। ইতিমধ্যে আমাদের সব প্রায় পড হাউজ বুকিং হয়ে গেছে। পহেলা  বৈশাখের দিন আমরা পান্তা ইলিশেরও আয়োজন করবো।

কাপ্তাই প্রশান্তি পার্কের সহকারি ম্যানেজার মোঃ রহিম জানান, বিশাল জায়গা জুড়ে আমাদের এই পর্যটন কেন্দ্রটি। আমরা আশা করছি ঈদ এবং পহেলা বৈশাখের ছুটিতে  কাপ্তাইয়ে প্রচুর পর্যটক আসবে। পর্যটকদের সর্বোচ্চ বিনোদন দিতে আমরা প্রস্তুত রয়েছি। আকর্ষনীয় করে সাজিয়ে তোলা হয়েছে এই  পর্যটন কেন্দ্র।

কাপ্তাই প্রশান্তি পার্ক।

কাপ্তাই পর্যটন শিল্প নিয়ে কাজ করা কাপ্তাই ফোরামের এডমিন এ আর লিমন বলেন, কাপ্তাইয়ের প্রতিটি পড়তে পড়তে অপার সৌন্দর্য্য লুকিয়ে আছে। এই সৌন্দর্য্য অবলোকন করতে বছরের সারাটা সময় ধরে কাপ্তাইয়ে পর্যটকদের আনাগোনা থাকে। আশা করছি এই বারে ঈদ এবং পহেলা বৈশাখের ছুটিতে রেকর্ড পরিমান পর্যটকের আনাগোনা হবে রুপসী কাপ্তাইয়ে।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম বলেন, কাপ্তাইয়ে বেড়াতে এসে পর্যটকরা যাতে কোন অসুবিধার সম্মুখীন না হয়, সেই জন্য পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। আমাদের নিয়মিত টহলের পাশাপাশি ঈদ এবং পহেলা বৈশাখের ছুটিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...