মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কলি-নিপুন প্যানেল থেকে জয়ী হলে শিল্পীদের স্বার্থ রক্ষার জন্য সর্বোচ্চ কাজ করবো: বাপ্পি

বিনোদন ডেস্ক

আর মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। ইতোমধ্যে দুইটি প্যানেলই তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মূলত এবার দুইটি প্যানেল হচ্ছে।

একটি মিশা-ডিপজল পরিষদ ও অন্যটি কলি-নিপুণ পরিষদ। এই নির্বাচনে এবার অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এমনটা গণমাধ্যমে নিশ্চিত করেছেন নায়ক নিজেই। প্যানেলটির সহ-সাধারণ সম্পাদক প্রার্থী এই নায়ক মঙ্গলবার (২ মার্চ) মনোনয়ন ফরম জমা দেন।

বাপ্পি চৌধুরী জানান, দূর থেকে অনেক কিছুই করা যায় না। কিন্তু নির্বাচনের মাধ্যমে সাধারণ শিল্পীদের কাছাকাছি আসা যায়। কলি-নিপুন প্যানেল থেকে জয়ী হলে শিল্পীদের স্বার্থ রক্ষার জন্য সর্বোচ্চ কাজ করবেন।

যদিও বাপ্পি ২০২২ সালে নির্বাচনের সময় মন্তব্য করেছিলেন, তিনি পলিটিক্স বোঝেন না। তাই নির্বাচনের ঝুট ঝামেলায় নিজেকে জড়াতে চান না। বাপ্পী তখন আরও বলেছিলেন, আমার কাছে মনে হয় শিল্পী সমিতির নির্বাচন হওয়ার দরকার নেই। কারণ নির্বাচন নিয়ে শিল্পীদের মধ্যে ক্ল্যাশ তৈরি হয়।

এর আগে গতবার নিপুণের প্যানেলে এই পদে নির্বাচন করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন। সেই পদেই এবার নির্বাচন করবেন বাপ্পি।

আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন খোরশেদ আলম খসরু। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...