বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

রুমার পর এবার থানচির দুই ব্যাংকে সন্ত্রাসী হামলা, টাকা লুট

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান।

বান্দরবানে রুমায় উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনার ২৪ ঘন্টা না পেরুতেই ফের থানচি উপজেলার কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) দুপুরে থানচি উপজেলা বাজার এলাকা এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, আজ দুপুর ১টার দিকে থানচি বাজারে ঢুকে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন দুই ভাগে ভাগ হয়ে সোনালী এবং কৃষি ব্যাংকে হামলা চালায়। এসময় বাজার এলাকায় ফাকা গুলি ছুড়ে এলাকায় আতংক তৈরী করে। তাদের ভয়ে দিকবেদিক ছোটাছুটি করে পালাতে থাকে স্থানীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা দুইটি ব্যাংক লুট করে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন জানান, সকালে সশস্ত্র একদল সন্ত্রাসী উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক এ পৃথক ভাবে হামলা চালায় এসময় ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের জিম্মি করে সেনালী ব্যাংক হতে ১৫ লাখ এবং কৃষি ব্যাংক থেকে ২ লাখ পয়তাল্লিশ হাজার টাকা লুট করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। তারা ফাকা গুলি ছুড়ে থানচি বাজার ও আশপাশের এলাকায় আতংক ছড়ায়। তবে এতে কারা জড়িত সে ব্যপারে কিছুই বলতে পারছি না। বর্তমানে উপজেলায় পুলিশ ও বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে আছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোন বক্তব্য পাওয়া যায় নি।

প্রসঙ্গত গত মঙ্গলবার (২ এপ্রিল) তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ রুমা উপজেলার সোনালী ব্যাংক পিলসি শাখায় ঢুকে ব্যাংকের ভোল্ট ভেঙ্গে ২ কোটি টাকা লুটের অভিযোগ উঠে, ব্যাংকের আইনশৃংখলায় নিয়োজিত পুলিশ সদস্য, আনসার সদস্যের অস্ত্র ও গুলি লুট করে। ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিন কে মসজিদ থেকে অপহরণ করে নিয়ে যায় এবং মসজিদে নামাজ চলাকালে সকল মুসল্লীদের মোবাইল ফোন কেড়ে নেয়। অভিযোগ উঠে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এই ঘটনার সাথে জড়িত।

ঘটনার পর উপজেলায় পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর টহল বৃদ্ধি করা হয় ঘটনার পর হতে নিখোঁজ ব্যাংক ম্যানেজার কে উদ্ধারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই প্রেক্ষিতে উপজেলায় ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর উর্ধতন নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য দুই উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় এখনো সংশ্লিষ্ট থানায় কোন মামলা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...