রবিবার, ১০ মে ২০২৬

চট্টগ্রামে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন যুবক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ঈদের কেনাকাটা করতে গিয়ে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন ইকবাল ছিদ্দিক (২৮) নামে এক যুবক।

সোমবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে নগরীর খুলশী টাউনের সামনে থেকে তাকে উদ্ধার করে তার পরিবার।

ইকবাল ছিদ্দিক কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ডের অলি বাড়ির ছিদ্দিক আহমদের ছেলে।

ইকবাল ছিদ্দিকের বড় ভাই মো. অলি আহমেদ জানান, রোববার ইকবাল ছিদ্দিক ঈদের কেনাকাটা করবেন বলে বাড়ি থেকে নিউ মার্কেটে যান। পথে মলম পার্টির খপ্পরে পড়েন। রাতে বাসায় না ফেরায় আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। আজ দুপুরে নগরীর খুলশী থানার খুলশী টাউনের সামনে ইকবালের খোঁজ মিলে। পরে আমরা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করি। মলম পার্টির লোকজন ইকবালের দামি মোবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, খুলশী এলাকায় মলম পার্টির খপ্পরে কেউ পড়েনি। অন্য জায়গায় এক ব্যক্তিকে মলম পার্টি ধরেছে। কিন্তু তাকে খুলশী টাউনের সামনে থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

আরও পড়ুন

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...