চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৬ জনকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সোমবার (০১ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেছেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
এসময় বায়েজিদ সড়কের হাসনীক্যান মোড়, রাস্তা ও ফুটপাতের উপর কাঠ, টায়ার ও গাড়ির গ্যারেজ ব্যবসা বসিয়ে জনসাধারণের চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
