চট্টগ্রাম নগরীর জিইসি এলাকার রাস্তায় ময়লা পানি ও আবর্জনা ফেলায় হান্ডি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, জিইসি এলাকায় হান্ডি রেস্টুরেন্টের রান্নার কাজে ব্যবহৃত ময়লা পানি ও আবর্জনা রাস্তায় ফেলার কারণে জরিমানা করা হয়।
অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
