মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দিন দিন জনপ্রিয় হচ্ছে মারমা সম্প্রদায়ের ময়ুর নৃত্য 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

মারমা ভাষার গান,”

লিলে থাঃলোঃ থাঃলোঃমোহ লেঃ ক্যালোঃ ক্যাল্যাঃ

আগাঃ মোহ মঃমই

আগাঃ মোহ লালাং”

 

অথাৎ

” আকাশের মেঘের ডাক  আর বিজলী চমকালে  মনে হয় বৃষ্টি হবে,  আবার মনে হয় বাতাস বইছে, সে আনন্দে  ময়ূর পাখনা মেলে নাচছে।সে ময়ূরের নাচ আর আনন্দ টা দেখে খুশি তে  ছোট ছোট মেয়েরা নেচে উঠে। ”

এই চরনগুলো মারমা সম্প্রদায়ের ময়ুর নৃত্যের গানের  বঙ্গানুবাদ।

মুলতঃ  মেঘের গর্জন বা মেঘলা আকাশে ময়ুররা  পেখম খুলে নাচে, তাই এই দৃষ্টিতে নাচটি ময়ুরের নৃত্য বলা হয়।

মারমা সম্প্রদায়ের বিভিন্ন উৎসব পার্বন ছাড়াও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই ময়ুর নৃত্য পরিবেশন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ পোশাকের সাথে পেছনে ময়ুর এর পেখম পড়ে  ৪ কি ৫ জনের একদল নৃত্য শিল্পী  সমবেত ভাবে এই নৃত্য পরিবেশন করে দর্শকদের অনাবিল আনন্দ দেন।

তেমনি একটি  মারমা নৃত্য দল রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম বড় পাড়ার চান্দাউই মারমা এবং তাঁর দল। তাদের ৪ জনের দলের এই ময়ুর নৃত্য পরিবেশন ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।  মারমা সম্প্রদায়ের উৎসব ছাড়াও কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকার বেসরকারি অনুষ্ঠানে তাদের ময়ুর নৃত্য পরিবেশন ইতিমধ্যে দর্শকের প্রশংসা অর্জন করেছে।

এই দলের সদস্য সান্দাউই, মাসাইন শৈ,  হ্লামেসিং এবং হ্লাহ্লাচিং বলেন,  আমরা যখন বিভিন্ন উৎসবে পার্বনে এবং বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে এই ময়ুর নৃত্য পরিবেশন করি, তখন দর্শক শ্রোতা প্রচুর করতালিতে আমাদেরকে প্রশংসায় ভাসান, তখন খুব ভালো লাগে।

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য এবং বাংলাদেশ বেতার, রাঙামাটি কেন্দ্রের মারমা গানের শিল্পী মংচাই মারমা বলেন, মারমা সম্প্রদায়ের অনেকগুলো জনপ্রিয় নৃত্যের মধ্যে এই ময়ুর নৃত্য ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যখন পেছনে পেখম পড়ে একদল মারমা মেয়ে এই নাচ পরিবেশন করেন তখন তাদের দেখতে যেমন সুন্দর লাগে তেমনি সেই নাচের মুদ্রাটাও উপভোগ্য হয়।

কাপ্তাই উপজেলার  মারমা সম্প্রদায়ের নৃত্য শিল্পি মিনু মারমা বলেন,  আমাদের সময় এই ময়ুর নৃত্য টি তেমন জনপ্রিয় না হলেও বর্তমান সময়ে মারমা সম্প্রদায়ের এই ময়ুর নৃত্য পরিবেশন বেশ ভালো লাগছে।

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক নাট্য পরিচালক আনিছুর রহমান বলেন,  উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাইয়ের বিভিন্ন অনুষ্ঠানে চিৎমরম এলাকার এই মারমা দলের ময়ুর নৃত্যটি পরিবেশিত হয়েছে। সত্যি নাচটি যতবার উপভোগ করি ততবারই মুগ্ধ হয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...