মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : লে: কর্নেল মাহমুদুল হাসান। 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বান্দরবান সেনা জোনের আয়োজনে প্রীতি ভলিবল টুর্নামেন্টে তুমুল প্রতিদ্বন্দ্বিতা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে ব্রাদার্স হুডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোয়াংছড়ি ভলিবল দল।

মঙ্গলবার (২৬ মার্চ) রোয়াংছড়ি কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনালে রোয়াংছড়ি ৩ সেটে ব্রাদার্স হুডকে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়।

এদিকে দুই দলের খেলায় উল্লাসে ফেটে পড়ে পুরো মাঠ। চারিদিকে উপস্থিত দর্শকরা হইহুল্লুড়ে মাতেন। প্রথম সেটে ২৫-২২ পয়েন্টে জয় পায় রোয়াংছড়ি । দ্বিতীয় সেটে ২৫-১৮ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫- ২৩ পয়েন্টে টানা তিন সেট পেয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেন রোয়াংছড়ি ভলিবল দল।

টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করেছেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হন রোয়াংছড়ি ভলিবল দলের ১২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার মেহেদী হাসান।

এসময় বান্দরবান সেনা জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

বক্তব্যে এ এস এম মাহমুদুল হাসান পিএসসি বলেন,বর্তমান যুবসমাজকে মাদক আসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলাকে বেছে নেওয়ার ছাড়া কোন বিকল্প নেই।

শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামরিক ও বেসামরিক পরিমন্ডলে সেনাবাহিনীর সাথে সকলের যেন সম্প্রীতির বন্ধন অটুট থাকে।আগামীতেও এমন উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ, উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, সদর ইউপি চেয়ারম্যান মেহ্লা অং মারমা, পাইক্ষ্যং পাড়া গ্রাম প্রধান বৈথাং বমসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...