সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চবি ভর্তি পরীক্ষায় ভোগান্তি কমাতে ফ্রী বাস সার্ভিস 

সুবিধা পেল প্রায় ৪৫০ এর অধিক পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রতি বছরের ন্যায় ৫ম বারের মত ফ্রী বাস সার্ভিস এর আয়োজন করেছে বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

গত ২রা মার্চ শনিবার এই ফ্রি বাস সার্ভিস কার্যক্রম উদ্বোধনের পর থেকে চবি প্রধান ৪ ইউনিটে প্রায় ৪৫০ এর অধিক পরীক্ষার্থী এইবারের ফ্রি বাস সার্ভিস কার্যক্রমের সুবিধা পেয়েছে।

প্রথম দিনের বাস সার্ভিস কার্যক্রম উদ্ভোধন করেন বোয়ালখালীর কৃতি সন্তান ও জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মো: ফজলুল কাদের, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।

গতকাল শনিবার (১৬ মার্চ) সকাল ৭ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ২০২৩-২০২৪ সেশনের পরীক্ষার্থীদের নিয়ে বোয়ালখালী উপজেলা চত্বর থেকে বাসটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে পরীক্ষার্থীদের বিভিন্ন পয়েন্টে নামিয়ে দেওয়া হয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়ার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে “ফ্রি বাস সার্ভিস ২০২৪” কার্যক্রম সমাপ্ত হয়।

গত ২, ৮ এবং ৯ তারিখ যথাক্রমে ক, খ এবং গ ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়েও উক্ত বাস সার্ভিস অব্যাহত ছিল।

ফোরামের সভাপতি জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বোয়ালখালী থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত সহজতর করার পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত সার্বিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা। যা এই ফোরাম জনপ্রতিনিধি এবং সুধীজনদের সহায়তায় বিনামূল্যে প্রদান করে থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...