সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সাংসদ এস এম আল মামুনের সাথে মতবিনিময় সভা

২৫ দফা দাবি নামা পেশ

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডের সাংসদ আলহাজ্ব এস এম আল মামুনের সাথে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

আলহাজ্ব এস এম আল মামুন এম.পি বলেছেন স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে সীতাকুণ্ডের কাঙ্খিত উন্নয়ন কর হবে। তিনি আরো বলেন, দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত করা মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ৯০ শতাংশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্ভরশীল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত না করে ফৌজদারহাট ডিসি পার্ক হতে মীরসরাই বঙ্গবন্ধু ইকোনমিক জোন পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক চার লেনে অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড অংশ (বড় দারগাহাট হতে সিটি গেইট পর্যন্ত) এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার আপনাদের দাবি আমি সরকারের উচ্চ মহলে জানাবো।

রোববার ১০ মার্চ চট্টগ্রাম নগরীর খুলশী ক্লাব লিমিটেডে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম এর সভাপতিত্বে এবং সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি মো. গিয়াস উদ্দিন এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন। মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর ড. মো. ফসিউল আলম, সাবেক উপাচার্য, ফেনী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. সোলায়মান, উপাচার্য, ইউএসটিসি, চট্টগ্রাম, বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহম্মদ, সাবেক পরিচালক, বাংলাদেশ রেলওয়ে, প্রফেসর এ কে এম তফজল হক, ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. আফতাব উদ্দীন, চেয়ারম্যান, এইচ আর এম বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মো. আরিফুর রহমান, প্রধান নির্বাহী, ইপসা, ড. মো. ওমর ফারুক রাসেল, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাসান ফেরদৌস, ডেপুটি নিউজ এডিটর, একুশে টেলিভিশন, হাসান আকবর, চীফ রির্পোটার, দৈনিক আজাদী, মুহাম্মদ আবুল হাসনাত, সিনিয়র রির্পোটার, এটিএন বাংলা, পলাশ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন, নাছির উদ্দিন মানিক, সভাপতি, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম, আবেদীন আল মামুন, সাধারণ স্পাদক, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম, এড. ভবতোষ নাথ, সাবেক সভাপতি, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদ, এড. আতিকুল মান্নান জামশেদ, সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতি, মোরশেদ চৌধুরী, পরিচালক, ইপসা প্রমুখ।

প্রতিনিধিবৃন্দ সীতাকুণ্ডবাসীর প্রাণের দাবি ২৫ দফা দাবি নামা সম্বলিত স্মারকলিপি আলহাজ্ব এস এম আল মামুন এম.পি কে প্রদান করেন।

২৫ দফার প্রধান প্রধান দাবী সমূহঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত না করে ফৌজদারহাট ডিসি পার্ক হতে মীরসরাই বঙ্গবন্ধু ইকোনমিক জোন পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক চার লেনে অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড অংশ (বড় দারগাহাট হতে সিটি গেইট পর্যন্ত) এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা, সীতাকুণ্ডে সকল কলকারকানায় ৫০% স্থানীয় কোটা চাই, শিল্পায়নের নামে সীতাকুণ্ডবাসীর বসতবাড়ি, ফসলী জমি জবর দখল হবে না, মাদক ও সন্ত্রাস মুক্ত সীতাকুণ্ড চাই, যানজট মুক্ত নিরাপদ সড়ক ও পর্যাপ্ত গণপরিবহণ চাই, সীতাকুণ্ডে পর্যটন স্পটসমূহ সরকারী স্বীকৃতি চাই এবং সীতাকুণ্ডের কাঙ্খিত উন্নয়ন করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...