শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে দুই ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে এক বৃদ্ধাকে হত্যার দায়ে দুই ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১০ মার্চ) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রুবেল (২৮) ও মো. আব্বাস (৩৪)। রুবেলের বাসা নগরীর ফিরিঙ্গিবাজার ও আব্বাসের বাসা আলকরণ এলাকায় ছিল।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দীর্ঘতম বড়ুয়া জানান, খুনের অভিযোগ প্রমাণ হওয়ায় রুবেল ও আব্বাসকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ছিনতাইয়ের অভিযোগও প্রমাণ হওয়ায় তাদের প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া কোনো অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারায় ফরহাদ হোসেন জাকির নামে আরেক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়ে মঞ্জু রাণী সেদিন আর বাসায় ফেরেননি। মায়ের নিখোঁজের ঘটনায় ছেলে রতন কান্তি সেন কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ২৬ মে দুপুরে সদরঘাট থানার নেভাল-টু এলাকায় প্যাসিফিক গ্রুপের একটি পরিত্যক্ত ভবনের পাশে ঝোপঝাঁড়ের মধ্যে মঞ্জু সেনের মরদেহ পায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ পেশাদার ছিনতাইকারীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে তথ্য পায়। পুলিশ রুবেল ও আব্বাসকে শনাক্ত করে তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা মঞ্জু সেনের সোনার কানের দুল, আংটি ও মোবাইল ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে। গ্রেফতার রুবেল প্যাসিফিক গ্রুপের পরিত্যক্ত ভবনটিতে প্রহরী হিসেবে কাজ করতো। পাশাপাশি সে ছিনতাইয়ে জড়িত ছিল বলে মামলার নথিতে উল্লেখ আছে।

আদালত সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনায় সদরঘাট থানায় রতন সেনের দায়ের করা মামলা তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৯ সালের ৭ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত এ রায় দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...