নানা কর্মসূচি আর আয়োজনের মধ্য দিয়ে আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘নারীর সম অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’।
শুক্রবার(৮ ফেব্রুয়ারি )সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলামের এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন উপস্থিত ছিলেন।এসময় অর্ধশতাধিক উপকারভোগী নারী, কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
