সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মিরসরাইয়ের ভূঁইয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পদক ও পুরস্কার বিতরণ

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে মসজিদিয়া ভূঁইয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলার মসজিদিয়া ভূঁইয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু।

আলোচনা সভায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী শিক্ষক রকিবুল হাসানের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ফজলুল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিজাম ভূঁইয়া, মেরিন সিফটি সিস্টেম কর্মকর্তা আজিজ উদ্দিন ভূঁইয়া, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সমকালের মিরসরাই প্রতিনিধি সাংবাদিক বিপুল দাশ, বিদ্যালয়ের সাবেক শিক্ষক শফিউল আলম, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ড সদস্য কামরুল হাসান শিবলু, প্রধান শিক্ষক নাসির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মেজবাউল আলম ভূঁইয়া, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুর উন নবী, ওয়াহেদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সদস্য নাজমুল হাসান রাসেল, সাবেক শিক্ষক আবু তাহের, মহালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...