সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবান প্রেস ক্লাব এর আয়োজনে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে ২ দিনব্যাপী বেসিক ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বিষয়ে প্রশিক্ষন কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ১লা মার্চ শুক্রবার জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন মাধ্যমের ৫৮ জন প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বেসিক ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বিষয়ে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

আজ ২ মার্চ (শনিবার) কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে মোবাইল জার্নালিজম,ফটোগ্রাফি ও ইনডোর,আউটডোর ভিডিও ধারনের পাশাপাশি মাল্টিমিডিয়া নিউজের ক্ষেত্রে করনিয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালার প্রথম দিনে ফোটোগ্রাফির উপর আলোচনা করেন বিশিষ্ট ফটোগ্রাফার সোয়েব ফারুকী,ভিডিওগ্রাফার রুপম চক্রবর্তী।

সমাপনী দিনে ভিডিওগ্রাফি এবং মাল্টিমিডিয়া জার্নালিজমের খুটিনাটি বিভিন্ন বিষয় তুলে ধরেন সাংবাদিক, লেখক,পাহাড় ও প্রকৃতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ হোসেন সোহেল।

এদিকে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু,সাধারণ সম্পাদক, মিনারুল হক,প্রশিক্ষক রুপম চক্রবর্তী,প্রশিক্ষক হোসেন সোহেল সহ জেলা সহ ৭ টি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...