বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

মধ্যরাত থেকে ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

চট্টগ্রাম নিউজ ডটকম

ইলিশের পোনা ও জাটকা রক্ষায় আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে এই নিষধাজ্ঞা শুরু হচ্ছে।

নদীর অভয়াশ্রম এলাকা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এই নির্দিষ্ট সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

ইলিশ সম্পদ বাড়াতে সরকার জাটকা নিধন রোধে ২০০৬ সাল থেকে দেশের অভয়াশ্রমগুলোয় নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করে।

এ কার্যক্রমের অংশ হিসেবে এবারও চাঁদপুরের পদ্মা-মেঘনায় মার্চ থেকে এপ্রিল এই দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আর কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইন অনুযায়ী শাস্তি পাবেন। নিষেধাজ্ঞাকালে এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে।

চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলের মধ্যে ৪৪ হাজার ৩৫ জন জেলে নিবন্ধিত রয়েছে। নিবন্ধিত এ জেলেরা নিষেধাজ্ঞা চলাকালে সরকারি সহায়তা হিসেবে ৪ মাস ৪০ কেজি করে চাল দেয়া হবে। ইতোমধ্যে চাল দেয়া শুরু হয়েছে।

এদিকে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় ইতোমধ্যে নৌকাসহ মাছ ধরার সরঞ্জামাদী তীরে উঠিয়েছে জেলেরা। এই সময়ে জাল আর নৌকা মেরামতে সময় কাটায় তারা।

নদীর পাড়ে সরজমিনে গিয়ে কয়েকজন জেলের সঙ্গে কথা বললে তারা জানায়, নিষেধাজ্ঞাকালীন সময়ে পরিবার-পরিজনের ভরণ-পোষণসহ কিস্তির টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়।

এ দুমাস কিস্তির টাকা না নেওয়ার জন্যও জেলেরা দাবি জানান। একই সঙ্গে সরকারিভাবে সহায়তার পাশাপাশি আর্থিক সহসয়তা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছে জেলেরা।

চাঁদপুর নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, জাটকা নিধন বন্ধে নৌ পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার মার্চ-এপ্রিল দুইমাস জাটকা রক্ষায় পুলিশ সার্বক্ষনিক কাজ করবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে কঠোর হাতে দমন করা হবে।

চাঁদপুর জেলার মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, অভায়শ্রম এলাকায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন। এবার বিজিএফ এর চাল অনেক আগে আশায় জেলেদের মাঝে ইতোমধ্যে ২ মাসের চাল বিতরণ করা হয়েছে। বাকি ২ মাসের চালও দেয়া হবে। জেলে ও জনপ্রতিনিধিদের সহায়তার আহ্বান জানান এই মৎস্য কর্মকর্তা।

চাঁদপুরে নিষেধাজ্ঞা সময়ে সরকারের আদেশ অমান্য করে মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...