বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আট হাসপাতাল-ক্লিনিকে সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আটটি হাসপাতাল-ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে সিভিল সার্জন কার্যালয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে লাইসেন্স না থাকায় সিপিআর ল্যাব বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে তিনটি ল্যাবে চিকিৎসক ও টেকনোলজিস্ট না থাকায় ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি ও এন্ডোসকপি বন্ধ করা হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নগরের পাঁচলাইশে জেনেটিক ল্যাবে এন্ডোসকপি ও ইসিজি বিভাগে চিকিৎসক না থাকায় এ দুই কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

একই এলাকায় মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে বিভাগ ও আলট্রাসনোগ্রাফি বিভাগে চিকিৎসক না থাকায় এ দুই বিভাগের কার্যক্রম বন্ধ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির কাছে কৈফিয়তও তলব করা হয়।

পাঁচলাইশের ঈগল্স আই ডায়াগনস্টিক সেন্টারে ইসিজি বিভাগে চিকিৎসক না থাকায় ইসিজি কার্যক্রম বন্ধ করা হয়।

অন্যদিকে, স্বাস্থ্য বিভাগের লাইসেন্স না থাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য না রাখা, ডিপ্লোমাবিহীন টেকনিশিয়ান দ্বারা ব্লাড কালেকশন করাসহ বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি ও অনিয়ম পাওয়ায় জামালখান এলাকার ল্যাব এক্সপার্ট, সেনসিভ (প্রাইভেট) লিমিটেড, ইনোভা হসপিটাল লিমিটেড এণ্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ওআর নিজাম রোডের মেট্রোপলিটন হাসপাতাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডকে কৈফিয়ত তলব করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, সম্প্রতি দেশে হাসপাতাল-ক্লিনিকে কয়েকটি ঘটনা ঘটেছে। তাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মতে চট্টগ্রামেও অভিযান শুরু করা হয়।

স্বাস্থ্য বিভাগ এর আগেও অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। অভিযানে যাদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...