সোমবার, ২৭ জুলাই ২০২৬

আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে মিয়ানমারের গুলিতে বাংলাদেশী আহত

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে গোলাগুলির কারণে নিজ বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে সৈয়দ আলম (৩৫) নামে একজন ব্যাক্তি মিয়ানমারের ছোড়া গুলিতে আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় আহত সৈয়দ আলম জানান নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু পাহাড় পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা তিনি বাড়ি থেকে বের হয়ে উত্তর ঘুমধুম আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলি প্রথমে গাছে লেগে সরাসরি তার কপালের পাশ দিয়ে চলে যায় ।এতে গুরুতর আহত অবস্থায় সে স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে চলে আশে।

আরও পড়ুন গুলিবিদ্ধ মিয়ানমারের ৯ সীমান্তরক্ষীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি

বিষয়টি নিশ্চিত করেন ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে ঘুমধুম অবস্থান করছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন সহ উর্ধতন সরকারি কর্মকর্তা বৃন্দ।

এসময় জেলা প্রশাসক এবং স্থানিয় ইউপি চেয়ারম্যান জাহাংগীর আজিজের নির্দেশে স্থানীয় জনসাধারণ কে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

ঘুমধুম সাত নং ওয়ার্ডের ১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ঘরবাড়ি ছেড়ে আশাদের জন্য আশ্রয় শিবির হিসেবে ঘোষণা করা হয়েছে।

যারা অর্থাভাবে আশ্রয় শিবিরে যেতে পারছেন না তাঁদের গাড়ি বাড়ার জন্য ইউপি চেয়ারম্যান টাকা দিচ্ছেন বলেও নিশ্চিত করেছেন দুই নাম্বার ওয়ার্ডের আনসার সদস্য আমির বশর।

এদিকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন আমরা জিরো টলারেন্স এর মধ্যে আছি,সীমান্তে যেনো কোন অনুপ্রবেশ না হয় সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং অন্নান্য বাহিনী গুলো সতর্ক অবস্থায় আছে।ইতিমধ্যে সকলকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে।

সীমান্ত বিষয়ে জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন সীমান্তে ইতিমধ্যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হেফাজতে আছে।জেলা প্রশাসন সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী আমরা একসাথে কাজ করছি,সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ইতিমধ্যে জনবল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে,তিনি জানান স্থানীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এদিকে পরিস্থিতির অবনতি হওয়ার ভয়ে সীমান্ত লাগুয়া গ্রামের অনেক জনসাধারণ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

আরও পড়ুন

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...