রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

আনোয়ারায় দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর রহমান বেকারি ও জেসি ফুডকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পৃথক এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন।

আরও পড়ুনকর্ণফুলীতে ম্যাজিস্ট্রেটের অভিযান ৮০ কার্টুন বিস্কুট জব্দ

উপজেলার বৈরাগ ইউনিয়নের আমান উল্লাহ পাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমনের নেতৃত্বে আর রহমান বেকারি নামে প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বিএসটিআইয়ের অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট, রুটি, কেক তৈরি করে বাজারজাতকরণ এর কারণে ১৫০ কেজি বিস্কুট, রুটি, জব্দ করা হয় ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক উপস্থিত না থাকলেও প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আকতার হোসেন (৩১) এর উপস্থিত ছিলেন।

পরে জব্দকৃত পণ্যগুলো ১২ জন মৎসচাষীদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এর কর্মকর্তা ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমান।

অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ  আল মুমিনের নেতৃত্বে উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকায় অবস্থিত জেসি ফুড প্রোডাক্টস লিমিটেড নামের একটি ভুসি , আটা প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় । এসময় কারখানায় ওজন স্কেলের লাইসেন্স ও  বিএসটিআইয়ের অনুমোদন  না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী   ৪০ হাজার টাকা অথর্দন্ড প্রদান করা হয়। অভিযানে মামলা  প্রদান করেন বিএসটিআই চট্টগ্রাম অফিসের কর্মকর্তাগণ।

আরও পড়ুন নগরীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৬টি বেকারীকে ১২ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, ওজন স্কেলের লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় জেসি ফুডে অভিযান পরিচালনা করা হয়েছে। কাগজপত্র ঠিক করে নেওয়ার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন বলেন, অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট তৈরি করে বাজারজাত করছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...