বুধবার, ২২ এপ্রিল ২০২৬

চন্দনাইশে বিজ্ঞান ও ৮ম অলিম্পিয়াডের উদ্বোধন 

আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রামে শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে:মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি

চন্দনাইশ প্রতিনিধি  

সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন ,বর্তমান সরকার শিক্ষা বিস্তারে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রামে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত‍্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। 

সোমবার (২৯ জানুয়ারি) সকালে চন্দনাইশে উপজেলা পর্যায়ে ২ দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপজেলা সদরের কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এর  উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী। এতে অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট কামেলা খানম রূপা, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, উপজেলা আ.লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল শুক্কুর, এ্যাডভোকেট খোরশেদ বিন ইসহাক, আমিন আহমেদ চৌধুরী রোকন, আব্দুল আলিম, আহমদুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। এ সময় মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ক্ষুদে বিজ্ঞানীদের ষ্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে মোহাম্মদ সোহেল রানা (২৮) নামের এক যুবককে ১০ হাজার টাকা...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়...