রবিবার, ২৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ের মিঠাছাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটি গঠন

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে টানা তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ দিদার।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে কমিটির প্রথম সভায় দ্বিতীয় বারের মত শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হয়েছেন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালের কন্ঠ ও পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু।

জানা গেছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর প্রবিধানমালা ২০০৯ এর প্রবিধান ৭ ও স‚ত্রে ম‚লে ৮ (৩) এর (অ) উপপ্রবিধানে অনুযায়ী কমিটি ২ বছর কার্যকর থাকবে। কমিটিতে প্রধান শিক্ষক জামশেদ আলম পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া দাতা সদস্য মেজবাউল আলম, সাধারণ অভিভাবক সদস্য মো. আবুল বসর, মো. জাহাঙ্গীর আলম, নওশের উদ্দিন, মো. নুরুল আমিন, সংরক্ষিত মহিলা অভিবাবক সদস্য রহিমা আক্তার, সাধারণ শিক্ষক সদস্য মো. কামরুল হাচান, রোজিনা আক্তার, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য কামরুন্নাহার বেগম দায়িত্ব পালন করবেন।

পরিচালনা পরিষদের সভাপতি মো. সাইফুল্লাহ দিদার বলেন, আমার রাজনৈতিক অভিভাবক, বীর চট্টলার অহংকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহোদয়ের আশীর্বাদ সরূপ আমাকে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত করা হয়েছে। আমি প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবক এলাকাবাসীর প্রতি। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে বিদ্যালয়ের প্রতি আমার দায়বদ্ধতা বেশী। আমি সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...