শনিবার, ২২ আগস্ট ২০২৬

আওয়ামী লীগ মানবকল্যাণে কাজ করে- আ.জ.ম. নাছির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর রাজনীতি জনকল্যাণমুখী রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি জনকল্যাণমুখী রাজনীতি। জনকল্যাণের মাধ্যমেই গত ৭জানুয়ারি ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু কন্যা আবারও ক্ষমতায় এসেছে। 

শনিবার (২০ জানুয়ারি) সকালে মহানগর মুক্তিযোদ্ধা ছাত্র মঞ্চের সভাপতি মহিউদ্দিন চৌধুরী মিসবার ব্যবস্থাপনায় নগরের হযরত টাকঁশাহ (র:) মসজিদ সংলগ্নে এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেশ সম্পর্কে জ্ঞান অর্জন করবে। নিজের পরিবারের এবং শিক্ষকদের কথা শুনবে। দেশকে ভালোবাসবে এবং বড় হয়ে দেশের কল্যাণে কাজ করবে।

এসময় অন্যান্যদের মাঝে মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কাজী মোরশেদ আলম, সহ-সভাপতি সৌরভ মজুমদার, সহ-সভাপতি মোঃ সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ বিন কালাম, ত্রিড়া সম্পাদক মোঃ আবির, উপক্রীড়া সম্পাদক আবির আহমেদ, প্রচার সম্পাদক ইমতিয়াজ, সাকিব, সাব্বির, অমিত, আলভি, সায়েদ, সায়েম, আহাদ, ফাহিম সরোয়ার, আকিব, ফয়সাল, আবরার, সাজিদ, মারুফ, ইমরান, অভি, রিহান,অর্পা ঘোষ,সিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

আরও পড়ুন

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...