শনিবার, ২২ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ইউপি সদস্যকে গুলি করতে গিয়ে গ্রেপ্তার-৪, অস্ত্র উদ্ধার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় ঘাস কাঁটতে বাঁধা দেওয়ায় সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানকে গুলি করতে গিয়ে স্থানীয়দের হাতে ৪ জন আটক হয়েছেন। পরে তাদের পুলিশে সোপর্দ করেছে জনতা। এ সময় একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়। 

শনিবার দুপুরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতাউল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ৪ নম্বর ওয়ার্ড আলমগীর পাড়ার হারুনুর রশিদের ছেলে ফয়সাল উদ্দিন (২৪), একই এলাকার মোহাম্মদ হারুনের ছেলে সামিউল হাসান সানজিদ (২৫), মাইজপাড়া এলাকার মোরশেদ আলমের ছেলে জাসেদ বিন সালেহ (২৩) ও মো. হেলাল উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন মিশলু (২৩)।

জানতে চাইলে সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, আমার গরুর খামারের কিছু দূরে গরুর জন্য এক একর জায়গায় ঘাসের চাষ করেছি। কয়েকদিন ধরে কে বা কারা জমির ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছে। বিষয়টা আমি স্থানীয় দোকানদারদের দেখতে বলেছিলাম।

তিনি আরও জানান, আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দেখি ৪-৫ জন যুবক জমি থেকে ঘাস কাঁটছে। কেন ঘাস কাটছে বিষয়টি জিজ্ঞাস করলে তর্কাতর্কি হয় ফয়সাল নামে এক যুবকের সাথে।

পরে সে ১০-১৫ জন যুবক নিয়ে আসে। এমনকি অস্ত্র নিয়ে আমাকে গুলি করতে ধাওয়া করলে লুকিয়ে পড়ি। পরে স্থানীয় জনতা সন্ত্রাসীদের ধাওয়া করে ৪ জনকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

সাতকানিয়া থানার এস আই আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জনতা কর্তৃক আটককৃত ৪ যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় ফয়সাল উদ্দিনের কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ওসি তদন্ত আতাউল হক বলেন, অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান বাদী হয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

আরও পড়ুন

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...