সোমবার, ১০ আগস্ট ২০২৬

আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ: মন্দিরা

বিনোদন ডেস্ক

প্রথম সিনেমা ‘কাজল রেখা’ মুক্তির আগেই দ্বিতীয় সিনেমার কাজ শুরু করলেন এ প্রজন্মের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। নতুন সিনেমার নাম ‘নীলচক্র’। ‘নীলচক্র’ নামের সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান।

এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে মন্দিরা বলেন, আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ। তার অভিনয়ের ভীষণ ভক্ত আমি। নায়ক হিসেবে তিনি ভীষণ প্রিয়। এখন তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছি। খুব ভালো লাগছে।

সিনেমায় মন্দিরাকে দেখা যাবে রাইমা নামে একটি চরিত্রে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজল রেখা শেষ করার পর অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি।

কিন্তু প্রথমটি মুক্তির আগে যেন অন্য সিনেমায় অভিনয় না করি সেই অনুরোধ ছিল নির্মাতার। অবশেষে প্রথম সিনেমার মুক্তির তারিখ নির্ধারিত হওয়ার পরই দ্বিতীয়টির কাজ শুরু করি। সবার আশীর্বাদ কামনা করছি।

প্রসঙ্গত, গিয়াসউদ্দিন পরিচালিত ‘কাজল রেখা’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি, এমনটাই জানিয়েছেন পরিচালক। এ সিনেমায় নাম ভূমিকার দুটি চরিত্রের মধ্যে একটিতে অভিনয় করেছেন মন্দিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...