শনিবার, ২২ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নব নির্বাচিত এমপি মোতাহেরুল ইসলামের শ্রদ্ধাঞ্জলি

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম ১২ (পটিয়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ।

এমপি হিসেবে শপথ গ্রহণ করে নিজ এলাকায় ফিরে শনিবার বিকেলে পটিয়া উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরন চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদ মনোয়ার, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহাম্মদ ছৈয়দ, ইউ.পি চেয়ারম্যান এম এ হাশেম, চেয়ারম্যান জসিম উদ্দিন, চেয়ারম্যান ফৌজুল কবির কুমার, চেয়ারম্যান এহসানুল হক, চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, আওয়ামী লীগ নেতা শহীদুল আলী মনজু, ঋষি বিশ্বাস, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, ডি এম জমির উদ্দীন, লিটন বড়ুয়া,কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, পৌরসভা যুবলীগ সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিক হাসান প্রমুখ।

এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নব নির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, পটিয়ার মান সম্মান ও ইতিহাস ফিরিয়ে আনতে হবে। ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পটিয়ায় যে বিজয় হয়েছে তা পরিবর্তনের বিজয়। নির্বাচনের পূর্বে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করার চেষ্টা করবো। বঙ্গবন্ধুর আর্দশে যারা পটিয়াতে কাজ করছেন এতদিন তারা কোণঠাসা ছিলেন। এখন আর কোনঠাসা হতে হবে না। তাছাড়া যে সমস্ত এলাকায় ইচ্ছাকৃত আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে এ ধরনের কাজ আর করার সুযোগ থাকবে না এবং ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...