বুধবার, ১২ আগস্ট ২০২৬

নৌকার বিজয় নিশ্চিত করতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ মেয়র রেজাউলের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১১ আসনের বড়পুল হতে শুরু হওয়া ২৭ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা তিনবারের নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য জননেতা এম. আবদুল লতিফ এর নির্বাচনী গণসংযোগে চটগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী বাংলাদেশের হৃৎপিন্ড খ্যাত চট্টগ্রাম-১১ আসনে আজ আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এম. আবদুল লতিফ-কে বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের সকল কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৌকার পক্ষে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাজনৈতিক কৌশলগত কারণে স্বতন্ত্র প্রার্থীর কথা বললেও, সারাদেশে বিভিন্ন সমাবেশে তিনি দেশের মানুষকে নৌকায় ভোট দেয়ার আহবান করছেন। কোথাও স্বতন্ত্র প্রার্থীর নাম উচ্ছারণ করছেন না।

আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগও নেত্রীর সেই আহবানকে দলীয় চূড়ান্ত নির্দেশনা মেনে নৌকার প্রার্থী এম. আবদুল লতিফ এর পক্ষে মাঠে নেমেছি। এই নৌকা মুক্তিযুদ্ধের, এই নৌকা বঙ্গবন্ধুর, এই নৌকা শেখ হাসিনার, এবারের নৌকার বিজয় বাংলাদেশে ও বাংলাদেশের মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চট্টগ্রাম বন্দরের এই আসন চালিকাশক্তি হিসেবে কাজ করে। গুরুত্বপূর্ণ এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রের কাছে অধিক গুরুত্ব বহন করে।

তাই চট্টগ্রাম-১১ আসনে নৌকাকে বিজয়ী করে নেত্রীর হাতে উপহার দেয়া আওয়ামী পরিবারের প্রতিটি নেতাকর্মীর কাছে ঈমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ছোট খাটো ভুলভ্রান্তি ভুলে সকলকে নৌকার পক্ষে মাঠে নামার নির্দেশ দেন।

চট্টগ্রাম-১১ আসনের নৌকার প্রার্থী এম. আবদুল লতিফ মহানগর নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন-সারাদেশে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগই যথেষ্ট।

মাননীয় প্রধানমন্ত্রীকে টানা চতুর্থবার ক্ষমতায় এনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য নৌকায় ভোট দিন।

এ সময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন ইকবাল, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর শহীদুল আলম, সদস্য, মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, সদস্য কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী ও কাউন্সিলর আবদুল বারেক, চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগ্রামী সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুসহ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ এবং স্বাধীনতা নারী শক্তি’র নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...