মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

“মাদক নির্মূলে নির্লোভ ও নির্মোহ জনপ্রতিনিধি প্রয়োজন”

সাতকানিয়ার নলুয়ায় পথসভা ও গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী মোতালেব

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেছেন, মাদক গ্রহণ ও বিক্রি ভয়ানক ব্যাধি ও অপরাধ। যা তরুণ-যুবকরা গ্রহণ করে নিজেদের ক্ষতির পাশাপাশি সমাজে উঠতি বয়সীদের ধ্বংসের হাতছানি দেয়। নলুয়া ইউনিয়ন এলাকায়ও ক্ষমতাধর জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় থেকে মাদক বিস্তার লাভ করেছে।

অন্যদিকে, সাঙ্গু ও ডলু নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী লোকজন নদী ভাঙ্গনের মুখোমুখি হয়ে নিজের বসত ভিটে হারিয়ে উদ্বাস্তু হয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। এসব অপকর্ম ও এর সাথে জড়িতদের এলাকা থেকে বিতাড়িত করতে আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। কারণ এলাকা থেকে অপরাধ ও সমাজ বিধ্বংসী কাজ দূর করতে নির্লোভ ও নির্মোহ জনপ্রতিনিধি প্রয়োজন। আমি সেই ব্যক্তি যার শুরু শিক্ষকতা দিয়ে এবং পরবর্তীতে ব্যবসায় নিজেকে জড়িত করে দীর্ঘ ৫০ বছরের অধিক সময় মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি।

আজ সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের হাঙ্গরমুখ, গাটিয়াডেঙ্গা, তালতল ও বোর্ড অফিস এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, সচিব ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির সাতকানিয়া অংশের চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সন্তোষ কুমার মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম-সম্পাদক হোসাইন কবির, সাংগঠনিক সম্পাদক জাফর আলম, মো.শাহজাহান, বঙ্গবন্ধু পরিষদ সাতকানিয়া উপজেলার সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সদস্য রেজাউল করিম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নাসির উদ্দিন মিন্টু, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম আসাদ, চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন, নলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তসলিমা আকতার ও আমিলাইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ছাড়াও সাধারণ ভোটাররা এ সময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...