বুধবার, ১২ আগস্ট ২০২৬

বিএনপির সন্ত্রাসী তৎপরতা সরকার বরদাস্ত করবে না: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপির সন্ত্রাসী তৎপরতা সরকার বরদাস্ত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সিলেটে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিএনপির সহিংস কর্মসূচি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে প্রতিবন্ধকতা, নির্বাচন বানচাল করার জন্য বিএনপি ষড়যন্ত্র করছে।

যত ধরনের ফন্দিফিকির আছে, সব তারা করছে। কিন্তু তারা সফল হতে পারছে না, পারবেও না। চোরাগুপ্তা হামলা বা সন্ত্রাসী তৎপরতা সরকার বরদাস্ত করবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুরু থেকেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটের তফসিল প্রত্যাখ্যান করে দলটির পক্ষ থেকে সহিংস কর্মসূচি চালানো হচ্ছে।

এ কে আব্দুল মোমেন বলেন, ভোট বর্জন ও প্রতিহত করতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। এমনকি সরকারকে খাজনা, কর ও বিভিন্ন সেবার বিল না দিতে জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির সহিংস কর্মসূচিতে প্রায় প্রতিদিনই দেশের নানাস্থানে বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে আগুন দেয়া হচ্ছে। এতে বাড়ছে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা। গত দুমাসে প্রায় ৩০০ যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন পরবর্তী সময়ে মোড়ল দেশের হুমকি ধামকি বা যে কোনো সংকট মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। বাংলাদেশ এখন যথেষ্ট পরিণত একটি দেশ।

তিনি আরও বলেন, সব দেশের সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক আছে। বাংলাদেশ এখন কারো ওপর নির্ভরশীল নয়। দেশের অর্থনীতি অনেক সবল। বিদেশিরা বহুদিন থেকেই হুমকি ধমকি দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছেনা এসবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...