বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রাম মেডিকেল থেকে ৫ দিন বয়সী শিশু চুরি

কে এম রাজীব, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে পাঁচ দিন বয়সী একটি শিশু চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেন শিশুর পিতা আবু মোহাম্মদ নোমান।

এবিষয়ে শিশুর পিতা চট্টগ্রাম নিউজকে জানান, গত ১৫ ডিসেম্বর নগরীর রয়েল হাসপাতালে শিশুটি জন্মগ্রহণ করার পর তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় নিয়ে যান। পরবর্তীতে শিশুটি অসুস্থ হলে তাকে গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডের ৩১ নং বেডে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি কে বা কাহারা মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় বেড থেকে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুজির পর না পেয়ে দায়িত্বরত নার্সদের চুরির বিষয়টি জানান।

পরে দায়িত্বে থাকা নার্স এবং ওয়ার্ড বয়েরা পুলিশকে জানালে, পুলিশ চুরির বিষয়ে সিসি টিভি ফুটেজ যাচাই করছেন বলে জানান শিশুর পিতা আবু মোহাম্মদ নোমান।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা চট্টগ্রাম নিউজকে বলেন, হাসপাতাল থেকে শিশু চুরির খবর পাওয়া গেছে। শিশুটি এখনো উদ্ধার হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...