শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মহান বিজয় দিবস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

সরকারি কর্মকর্তারা প্রশাসনের বিভিন্ন কাজে সার্বক্ষণিক ব্যস্ত সময় কাটায়,স্বাধীনতার মাসে এলজিইডি বান্দরবানের এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সত্যি প্রশংসনীয়।এ ধরনের প্রতিযোগিতা আমাদের ব্যাস্ততার অবসাদকে কাটিয়ে মনকে সতেজ করে।এ ধরনের প্রতিযোগিতা আমাদের সকল দপ্তরের দায়িত্বশীলদের মাঝে আরো আন্তরিকতা বৃদ্ধি করবে।

বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে বান্দরবানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে মহান বিজয় দিবস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

সোমবার (১১ই ডিসেম্বর) রাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি),বান্দরবান কার্যালয়ের সামনে ব্যাডমিন্টন গ্রাউন্ডে এলজিইডি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

উদ্বোধনী নকআউট পর্বের ১ম ইভেন্টের খেলায় বান্দরবান এলজিইডি ৫ পয়েন্টে গণপূর্ত বিভাগ কে পরাজিত করে জয় লাভ করে এবং ২য় ইভেন্টের খেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২ পয়েন্টে বান্দরবান জেলা প্রশাসন কে পরাজিত করে জয়লাভ করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম,স্থানীয় সরকার উপ-পরিচালক এসএম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফজলুর রহমান,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্য বৃন্দ।

টুর্নামেন্টে জেলা প্রশাসন, এলজিইডি বান্দরবান,বান্দরবান সেনানিবাস,৭ ফিল্ড এম্বুলেন্স, গণপূর্ত বিভাগ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান জেলা পুলিশ, জেলা কারাগার,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর, এলজিইডি চট্টগ্রাম,এলজিইডি রাঙ্গামাটি, UCBL-PLC,এসএসডি বান্দরবান সেনাবাহিনী সহ মোট ২০ টি দল অংশগ্রহণ করেন।

আগামীতেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান বিশিষ্ট সাহিত্যক,কবি ও ক্রীড়া অনুরাগী, বান্দরবান এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার। উল্লেখ্য এর আগেও তিনি নিজ উদ্যোগে জেলায় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষ আহত ৫

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষে আহত ৫ আহত হয়েছে।...

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

আরও পড়ুন

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর ৩টি পদক জয়

গত ১৬-১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার মধ্যে চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর সর্বোচ্চ ৩টি পদক (ব্রোঞ্জ)...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...