বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় তফশীলকে স্বাগত জানিয়ে আ.লীগ নেতা ডা.মিনহাজের রোড শো

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

 দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সাতকানিয়ায় রোড শো করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে শতাধিক মোটরসাইকেল, অটোরিকশা ও নৌকার আদালতে তৈরিকৃত মিনি ট্রাক করে এ রোড শো এর আয়োজন করা হয়। ডা. মিনহাজের নেতৃত্বে রোড শো’টি সাতকানিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড এলাকা থেকে শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট গিয়ে হক টাওয়ার চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ডা. মিনহাজ তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলকে সাতকানিয়া-লোহাগাড়াসহ সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ নির্বাচনকে উৎসবে পরিণত করবে।

ডা.মিনহাজ আরও বলেন, মানুষ বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই এ দেশের ভবিষ্যৎ নিরাপদ। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, বাকি অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। আর নির্বাচন বানচালের যেকোন অশুভ পায়তারা ও অপশক্তি রুখতে আওয়ামীলীগের নেতা-কর্মীরা সব সময় প্রস্তুত রয়েছে।

এ সময় সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন, কাউন্সিলর এনামুল কবিরসহ উপজেলা  ও পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...