মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতৃত্বে কায়েশ-আজম

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’ কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে খাগড়াছড়ি শহরের অফিসার্স ক্লাবে সম্মেলনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রিয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হলেও সে চুক্তির বিভিন্ন ধারা উপধারায় বাঙালিদের অধিকার বাস্তবায়নের কথা চিন্তাও করা হয়নি। চুক্তিতে বাঙালিদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে নিজ দেশে বাঙালিরা এখন পরবাসী। ইতিহাস বদলে দিতে ঘরে বসে না থেকে নিজেদের অধিকার আদায়ের আন্দোলনের বিকল্প নেই।

পাহাড়ে চলমান আঞ্চলিক সংগঠনগুলোর কর্মকাণ্ড, চাঁদাবাজি থেকে শুরু করে সম্প্রতি কেএনএফ’র আন্দোলনের মুখে সরকারের পক্ষ থেকে শান্তি কমিটির আলোচনার কথা তুলে ধরে নিজেদের অধিকার আদায়ে পার্বত্য চট্টগ্রামে প্রয়োজনে আবারও প্রাণ দিয়ে আত্মসম্মান প্রতিষ্ঠা করতে হবে জানিয়ে, পার্বত্যাঞ্চলে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য ছাত্র ও যুবসমাজকে এগিয়ে আসার আহবান জানান, নাগরিক পরিষদ চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে’র) সভাপতি প্রদীপ চৌধুরী, নাগরিক পরিষদের কেন্দ্রিয় মহাসচিব মো. আলমগীর কবির, স্থায়ী কমিটির সদস্য শেখ আহম্মদ রাজু, মো. আবু তাহের, আব্দুল হামিদ রানা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রিয় যুগ্ন সম্পাদক ইঞ্জি: আব্দুল মজিদ, সংগঠনিক সম্পাদক আনিছুজ্জামান ডালিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল কাইয়ুম, সাংস্কৃতিক সম্পাদক মো: নুর হোসেন ফরাজী, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন আহমেদ, রাঙ্গামাটি জেলা সভাপতি মো: হাবিব আজম, বান্দরবান জেলা সভাপতি মো: আসিফ ইকবাল প্রমূখ বক্তব্য রাখেন।

প্রথম অধিবেশন সমাপ্তির পর, দ্বিতীয় অধিবেশনে, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে খাগড়াছড়ি জেলা থেকে মো: শাহাদাৎ হোসেন কায়েশকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মো আসিফ ইকবাল, সিনিয়র সহ-সভাপতি মো আল আমিন (চবি) এবং রাঙ্গামাটি থেকে মো. হাবীব আজমকে সাধারণ সম্পাদক, তারেকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, হাবীব আল মাহমুদ সহ-সাধারণ সম্পাদক ও মো. রাসেল মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এ কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রিয় কমিটিকে জমা দিতে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...