শুক্রবার, ১৫ মে ২০২৬

যা যা থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে

ক্রীড়া ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াই বৃহস্পতিবার (০৫ অক্টোবর) থেকে মাঠে গড়াচ্ছে। ১০ জাতির এই টুর্নামেন্টের আয়োজক ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তবে এর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৪ অক্টোবর।

উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কিছু চমক রাখছে আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও কী কী আয়োজন থাকছে, তা নিয়ে এখনও নিশ্চুপ বিসিসিআই। তবে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। ধারণা করা হচ্ছে, দর্শকদের চমকে দিতেই এমন গোপনীয়তার চেষ্টা।

তবে পিটিসি পাঞ্জাবের সূত্রে এক প্রতিবেদনে ইনসাইডস্পোর্ট জানিয়েছে, বলিউডের বেশ কয়েকজন অভিনেতা–অভিনেত্রী ও গায়ক–গায়িকা বিশ্বকাপের উদ্বোধনী বিভিন্ন পরিবেশনায় থাকবেন। এর মধ্যে গান পরিবেশনায় কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং থাকবেন। অন্যদিকে নাচের পরিবেশনায় রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে দেখা যাবে।

এ ছাড়া ভারতের ইতিহাস–ঐতিহ্য ও ক্রিকেট উন্মাদনা তুলে ধরা হবে উদ্বোধনী অনুষ্ঠানে। এ সময় অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে ১০ দলের অধিনায়ক উপস্থিত থাকবেন।

এদিকে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বিশ্বকাপের বাকি ৯ দলের বিপক্ষে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...