বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চোট কাটিয়ে ব্রাজিল দলে ভিনিসিউস

ক্রীড়া প্রতিবেদক

হ্যামস্ট্রিং চোটে বেশ কিছুদিন বাইরে থাকার পর মাঠে ফিরতে প্রস্তুত ভিনিসিউস জুনিয়র। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের আসছে দুই ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

অগাস্টের শেষের দিকে লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পান ভিনিসিউস। এতে ছিটকে যান কয়েক সপ্তাহের জন্য। ফলে খেলতে পারেননি চলতি মাসে ব্রাজিলের বাছাইয়ের দুটি ম্যাচ।

লা লিগায় গত সপ্তাহে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে রেয়াল মাদ্রিদের ২-১ গোলে জয়ের ম্যাচেও ছিলেন না ভিনিসিউস। লিগেই রোববার নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটি।

এর আগের দিন সংবাদ সম্মেলনে রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জানান, এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন ভিনিসিউস।

আগামী ১২ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। পাঁচদিন পর তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।

ভিনিসিউস ফিরলেও দলের বাইরেই রাখা হয়েছে আরেক ফরোয়ার্ড আন্তোনিকে। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে থাকলেও সাবেক বান্ধবীকে নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে পরে দল থেকে বাদ পড়েন তিনি।

পরে আরও দুই নারী আন্তোনির বিরুদ্ধে ভিন্ন ভিন্ন অভিযোগ এনেছেন। তদন্ত চলমান থাকায় ম্যানচেস্টার ইউনাইটেড দলেও বাইরে রাখা হয়েছে ২৩ বছর বয়সী এই ফুটবলারকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...