বুধবার, ১৯ আগস্ট ২০২৬

দ্বিতীয় ওয়ানডের দলে হাসান মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক

শুরুতে বিশ্রাম দেওয়া হলেও দ্বিতীয় ওয়ানডেতে ফেরানো হলো হাসান মাহমুদকে। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টির আগে তরুণ পেসারকে দলে নিল বাংলাদেশ।

বিবৃতি দিয়ে শুক্রবার হাসানের অন্তর্ভুক্তির খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বঘোষিত দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।

অধিনায়ক সাকিব আল হাসানসহ ৬ জনকে বিশ্রাম দিয়ে ঘোষণা করা হয়েছিল প্রথম দুই ওয়ানডের দল। বিশ্রাম তালিকায় ছিলেন একাদশের নিয়মিত তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান।

অন্য দুজনের বিশ্রাম চলতে থাকলেও ফেরানো হলো হাসানকে। চলতি বছর ৯ ওয়ানডে ইনিংসে বোলিং করে ১৬ উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে ১৫ ইনিংসে তার শিকার ২৪টি।

হাসানের অন্তর্ভুক্তিতে দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে পেসার সংখ্যা বেড়ে হলো চার জন। অন্য তিন জন- মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৈয়দ খালেদ আহমেদ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার হবে দ্বিতীয় ওয়ানডে।

দ্বিতীয় ম্যাচের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...