বুধবার, ১৯ আগস্ট ২০২৬

‘খরচ মেটাতে’ বন্দরের কাছে ‘চার্জ’ চায় চসিক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কার্যক্রম পরিচালনার খরচ যোগাতে বন্দরের কাছ থেকে চার্জ আদায়ের পরিকল্পনা করছে সিটি করপোরেশন। এজন্য মন্ত্রণালয়ে প্রস্তাবও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, সিটি করপোরেশন যে রাস্তাগুলো বানায়, বন্দরের ভারী গাড়ি চলার কারণে শহরের সে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়।

এজন্য যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখতে বন্দরের কাছ থেকে চার্জ আদায়ের বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব করেছি। আমাদের রাজস্ব আয়ের উপর ভিত্তি করে শিক্ষা ও স্বাস্থ্যখাতকেও এগিয়ে নিচ্ছি।

আধুনিকায়ন করা হচ্ছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা। হোল্ডিং ট্যাক্সকে যথাযথকরণ করে সহনীয় পর্যায়ে কর আদায় করা হচ্ছে। সার্বিকভাবে নানন্দিক চট্টগ্রাম গড়তে কাজ করছি আমরা।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বন্দরের কাছ থেকে চার্জ আদায়ের ব্যাপারে একই মত ব্যক্ত করেন। আর্থিক সক্ষমতা বাড়াতে রাজস্ব খাতে বৈচিত্র্য আনার কথা জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে ঢাকার মত শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণি নেই৷

এজন্য আর্থিক সক্ষমতা বাড়াতে রাজস্ব খাতে বৈচিত্র্য আনতে হবে। বিশেষ করে বন্দরের আয়ের একটি অংশ চসিক পেলে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও প্রসারিত হবে।

জনসেবা বাড়াতে, সিসিসির অভিযোগ সুরাহা ও নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জনগণের অর্থ জনস্বার্থে ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিতে জনপ্রতিনিধিদের মনিটরিং বাড়াতে হবে।

স্থানীয় সরকার দিবস উদযাপনে এদিন নগরীরর লালদিঘী মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়, পরে সেটি থিয়েটার ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...