শনিবার, ২ মে ২০২৬

পাসপোর্ট-ভিসা ছাড়া বিমানে ওঠা শিশু জোনায়েদ এখন বাড়িতে

নিউজ ডেস্ক

পাসপোর্ট-ভিসা ছাড়া বিমানবন্দরের সব ধরনের নিরাপত্তা এড়িয়ে কুয়েতগামী একটি ফ্লাইট চড়ে বসা শিশু জোনায়েদ এখন গোপালগঞ্জের নিজ বাড়িতে রয়েছে।

বুধবার গভীর রাত ৩টার দিকে পুলিশি হেফাজত থেকে চাচা ইউসুফ মোল্লার কাছে শিশুটিকে হস্তান্তর করা হয় বলে জানান ঢাকা বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া।

১০ বছর বয়সি শিশু জোনায়েদ মোল্লা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের ইমরান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাত ৩টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে পাসপোর্ট ও বোর্ডিং পাস ছাড়াই বিমানে উঠে পড়ে সে। জোনায়েদ যে সিটে বসেছিল সেই সিটের টিকিটধারী ব্যক্তি যখন আসেন তখন কেবিন ক্রুর নজরে আসে বিষয়টি।

তিনি শিশুটির সঙ্গে কাউকে দেখতে না পেয়ে বিষয়টি পাইলটকে জানান। পরে নিরাপত্তাকর্মীরা এসে শিশুটিকে নিয়ে যায়। তারা শিশুটিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।

শিশুটির চাচা ইউসুফ মোল্লা জানান, তার ভাতিজা জোনায়েদ খুবই দূরন্ত। তাকে হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। সেখান থেকে সে বার বার পালিয়ে আসে। তাই তাকে মাদ্রাসা থেকে এনে স্কুলে ভর্তি করা হয়েছে। তবুও সে বাড়ি থেকে মাঝেমধ্যে হারিয়ে যায়, আবার একাই ফিরে আসে।

তারই ধারাবাহিকতায় এক সপ্তাহ আগে সে বাড়ি থেকে পালিয়ে যায়। তবে বিমানে উঠে পড়ার ব্যাপারে কিছুই জানেন না বলে জানান ইউসুফ মোল্লা।

তিনি বলেন, আমাদের ফোন করা হলে তাকে বিমানবন্দর থানা থেকে নিয়ে এসেছি। বর্তমানে সে বাড়িতেই আছে।

শিশু জোনায়েদ মোল্লা জানায়, সে বিমানবন্দরের সব নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বিমানে উঠে পড়ে। সে কোনো কিছু না ভেবে শখের বসে বিমানে উঠে। সে জানেই না যে বিমানে উঠতে বোর্ডিং পাস, পাসপোর্ট এবং ভিসা লাগে। ভুল করে বিমানে উঠে পড়েছে বলে জানায় জোনায়েদ।

মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিমানবন্দর থানা থেকে আমাদের ফোন করা হলে তার পরিবারের খোঁজ করে সংবাদ দেই। তারা তাকে বিমানবন্দর থানা থেকে নিয়ে আসে। বর্তমানে শিশুটি বাড়িতেই আছে।

এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...