বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ফের রেকর্ড ‘জওয়ানের’ ছুটির দিনে আয় ৮১ কোটি রুপি

বিনোদন ডেস্ক

প্রত্যাশা ছিল মুক্তির পর প্রথম রোববারে বক্স অফিসের আয়-রোজগারে বড়সর লাফ দেবে শাহরুখ খানের ‘জওয়ান’; ঘটেছেও তাই। সাপ্তাহিক ছুটির দিনে ‘জওয়ান’ আয় করেছে ৮১ কোটি রুপি।

আর এর মধ্য দিয়ে বলিউড সিনেমার ইতিহাসে একদিনের আয়ে রেকর্ড তৈরি করল ‘জওয়ান’। এর আগের সিনেমা মুক্তির দিনে রেকর্ড আয় ছিল ৭৫ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, শাহরুখের রাজনৈতিক গল্প ও ধুন্ধুমার অ্যাকশনের এই সিনেমা বৃহস্পতিবার মুক্তির দিন বক্স অফিসকে দিয়েছে ৭৫ কোটি রুপি, শুক্রবার ৫৩ কোটি, শনিবার ৭৭ কোটি।

আর গত চারদিনে ‘জওয়ান’ বিশ্বব্যাপী আয় করেছে ৫০০ কোটি রূপির বেশি।

বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা সোমবার মাইক্রো ব্লগিং সাইটে বলেন, “‘জওয়ান’ মাত্র চারদিনে সারা বিশ্বে ৫০০ কোটির বেশি ব্যবসা করে সাফল্যের নতুন কীর্তি তৈরি করেছে।”

বিশ্লেষক মনোবালা বিজয়বালন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, “শাহরুখ নিজেকে অতিক্রম করছে। ‘জওয়ান’র সাফল্য বলিউডকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। হিন্দি সিনেমার দুনিয়ায় শাহরুখই একমাত্র অভিনেতা, যার একই বছরে দুইটি সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’ ৫০০ কোটির ঘর ছুঁয়েছে।”

এই সিনেমায় শাহরুখ মূল আকর্ষণ হলেও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনয়শিল্পীদেরই আধিপত্য। দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার নায়িকা হিসেবে নয়নতারা এবং খলনায়ক হিসেবে বিজয় সেতুপতিকে বেছেছেন। এছাড়া প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভারসহ আরও দক্ষিণী তারকা কাজ করেছেন এই সিনেমায়।

শাহরুখকে এই সিনেমায় বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা গেছে। বিশেষ চরিত্রে কাজ করেছেন দীপিকা পাডুকোন ও সঞ্জয় দত্ত।

শাহরুখ ও তার স্ত্রী গৌরী খানের প্রযোজনা সংস্থা রেডি চিলিসের ব্যানারে ৩০০ কোটির বাজেটের এই সিনেমায় কিং খান পরিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রূপি; বিজয় সেতুপতির পকেটে গেছে ২১ কোটি টাকা। আর নায়িকা নয়নতারার এই সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে প্যানইন্ডিয়া সিনেমায়, তিনি নিয়েছেন ১১ কোটি রূপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...