রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ঈদগাঁও খালে নিখোঁজের ৬ দিন পর যুবকের লাশ উদ্ধার

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও খালে নিখোঁজ আরমান হোসেনের লাশ  উদ্ধার হয়েছে। 

বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর) দুপুরে খালের গজালিয়া পয়েন্ট এলাকা থেকে মাটি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এসময় দমকল বাহিনী ও থানা পুলিশের লোকজন উপস্থিত ছিলেন। গতকাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাকে উদ্ধারে আজ ঈদগাঁও খালে অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় বিপুল সংখ্যক এলাকাবাসী সকাল থেকে খালে উদ্ধার অভিযানে নামেন। অনেকে জাল মেরে লাশের সন্ধান করেন। এক পর্যায়ে রাজঘাট সংলগ্ন গজালিয়া পয়েন্টে মাটি চাপা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।মরদেহ পেয়ে স্থানীয়দের পাশাপাশি বৃহত্তর ঈদগাঁও এলাকার গণমানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। নিহত যুবক ঈদগাঁও ইউনিয়নের মেহের ঘোনার ছাবের আহমদ বাবুর্চির ছেলে। পেশায় সে একজন রাজমিস্ত্রি। সে দু’সন্তানের জনক। তার আনুমানিক বয়স ২৫ বছর। সে গজালিয়া এলাকা থেকে বিয়ে করে। ঘটনার দিন ২ সেপ্টেম্বর খাল সাঁতরিয়ে ছেলে মেয়েদের দেখতে যাওয়ার সময় সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তিনদিন পর্যন্ত চট্টগ্রামের ডুবুরি দল, থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী ঈদগাঁও খালের বিভিন্ন স্থানে তাকে সন্ধান করেও পাননি।

বিকেলে এ প্রতিবেদন তৈরি করার সময় মেহের ঘোনা ইউনুছিয়া মাদ্রাসা মাঠে নিহতের জানাজা অনুষ্ঠিত হয় বলে জানান সংবাদকর্মী বজলুর রহমান। জানাযায় ইমামতি করেন স্থানীয় আলেমেদ্বীন হাফেজ কামাল আহমদ। এতে ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম উল্লাহ সিরাজী, আবু তৈয়ব সহ বিপুল সংখ্যক মুসল্লী ও সংবাদকর্মী অংশ নেন। পরে তাকে মাদ্রাসা সংলগ্ন মেহের ঘোনা কবরস্থানে দাফন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...