সোমবার, ৩ আগস্ট ২০২৬

টাইগার থ্রি’র পোস্টার নিয়ে হাজির সালমান খান

বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খানের ‘জওয়ান’ নিয়ে তৈরি উন্মাদনার আবহে অনুরাগীদের বড় রকমের উপহার দিলেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান।

শনিবার (২ সেপ্টেম্বর) তার ভক্তদের রীতিমতো চমকে দিয়েছেন।

তার আসন্ন সিনেমা টাইগার থ্রি-এর নতুন পোস্টার উন্মোচন করেছেন। পোস্টারে সালমান এবং ক্যাটরিনা কাইফকে রাইফেল চালাতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে এ বছরের দীপাবলিতে সিনেমাটি মুক্তির তারিখও নিশ্চিত করা হয়েছে।

পোস্টার শেয়ার করে সালমান ক্যাপশনে লিখেছেন, আমরা আসছি, ‘টাইগার থ্রি’ নিয়ে এ বছরের দীপাবলিতে। উদযাপন করুন যশরাজ ফিল্মসের ৫০ তম বর্ষ হিসেবেও।

এদিকে জানা যায়, সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে। ক্যাটরিনা কইফ, মনীশ শর্মাকে নিয়ে তৈরি এ ছবিতে অন্যরকম চমক দেখা যাবে। বলে রাখা ভালো, এখানে তিনটি আগের ছবির ঘটনা এক হতে পারে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘টাইগার থ্রি-র গল্পটি এমনভাবে তৈরি করা হয়েছে যা ভারত ও পাকিস্তানেকে একটি মহাকাব্যিক মুখোমুখির দিকে নিয়ে যায়। আসন্ন স্পাই থ্রিলার এই সিনেমায় মনীশ শর্মাকে সাত বছর পর নির্দেশনায় ফিরে আসতে দেখা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...