বুধবার, ৫ আগস্ট ২০২৬

কম বয়সে উচ্চ রক্তচাপ: শরীরচর্চাতে হবে সমাধান!

লাইফস্টাইল ডেস্ক

পাল্টে গিয়েছে আমাদের জীবনযাপনের ধরন। দিনে ১০ থেকে ১২ ঘণ্টা কাজ। বাড়ি ফিরে ক্লান্ত শরীরে অনলাইনে খাবার অর্ডার দেওয়া। রাত জেগে সিনেমা অথবা সিরিজ় দেখা আর সপ্তাহান্তে বন্ধুবান্ধব বা পরিবারের মানুষগুলির সঙ্গে উদ্‌যাপন— এমনই জীবনধারায় অভ্যস্ত আমরা।

অন্যদিকে শরীরচর্চার অভাব এবং অনিয়ন্ত্রনিত জীবনযাপনের প্রভাবে ইদানীং কম বয়সেই উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিচ্ছে। বয়স ৩০ ছুঁতে না ছুঁতেই নিয়ম করে রোজ উচ্চ রক্তচাপ সামাল দেওয়ার ওষুধ খেতে হয় অনেককেই। তবে ওষুধের মাত্রা যদি কমিয়ে ফেলতে চান তা হলে নিয়মিত কিছু আসন করা জরুরি।

১) বালাসন

হাঁটু মুড়ে গোড়ালির উপর বসুন। এ বার শরীরটা এমন ভাবে বেঁকান, যাতে বুক উরুতে গিয়ে ঠেকে। মাথা গদির উপরে রেখে হাত দু’টি সামনের দিকে বাড়িয়ে দিন। এই আসন স্নায়ুতন্ত্রের জন্য যেমন খুব উপকারী। তেমন রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে এই আসন।

২) সুখাসন

ম্যাটের উপর পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। এ বার ডান পা হাঁটু থেকে ভাঁজ করে বাঁ ঊরুর উপর এবং বাঁ পা হাঁটু থেকে ভাঁজ করে ডান ঊরুর উপর রাখুন। এর পর দুই হাঁটুর উপর দু’হাত টান টান করে রাখুন। এই অবস্থায় চোখ বন্ধ করে বসে স্বাভাবিক ছন্দে শ্বাস-প্রশ্বাস নিন। ২ থেকে ৩ মিনিট পর্যন্ত এই অবস্থায় থাকতে পারেন।

৩) ভুজঙ্গাসন

পেট নীচের দিকে রেখে ম্যাটেপর উপর শুয়ে পড়ুন। হাত দুটো থাকবে কাঁধের দু’পাশে। তার পর শ্বাস টেনে কাঁধ ধীরে ধীরে মাটি থেকে তুলতে চেষ্টা করুন। এই অবস্থানে থাকুন ১০ সেকেন্ড। পারলে আরও বেশি ক্ষণ করতে পারেন। ৪ থেকে ৫ বার এই ভাবে অভ্যাস করুন।

৪) সেতুবন্ধনাসন

প্রথমে মাটিতে চিত হয়ে শুয়ে পড়ুন। হাঁটু ভাঁজ করে পা দু’টো নিতম্বের কাছে রাখুন। এ বার ধীরে ধীরে মাটি থেকে কোমর তুলে ধরুন। এ বার দুই হাত টান টান করে, গোড়ালি স্পর্শ করার চেষ্টা করুন। এই অবস্থায় ১০ সেকেন্ড থাকুন। ৪ থেকে ৫ বার এ ভাবে অভ্যাস করুন।

৫) বজ্রাসন

প্রথমে পিঠ টান টান করে হাঁটু মুড়ে পায়ের গোড়ালির উপর বসুন। পায়ের পাতা থেকে হাঁটু যেন মাটিতে ঠেকে থাকে। এ বার দু’টি হাত হাঁটুর উপর রাখুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করুন। এই অবস্থায় থাকুন ১০ সেকেন্ড। ৪ থেকে ৫ বার এ ভাবে অভ্যাস করুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...