শনিবার, ১৬ মে ২০২৬

বন্যার্তদের জন্য জেলা প্রশাসকের নিকট ত্রাণ হস্তান্তর করলেন ফারাজ করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন এ.বি.এম. ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

এ উপলক্ষে আজ ১০ আগস্ট (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যার্ত ১৫০০ পরিবারের মাঝে বিতরণের লক্ষ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নিকট ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন তিনি।

জানা যায়, বুধবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন ফারাজ করিম চৌধুরী।

এরপর সাথে সাথে চট্টগ্রাম শহরের নতুন চাক্তাই ভেড়া মার্কেটের পাশে ইসহাক এন্ড ব্রাদার্স এর সামনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসামগ্রী ক্রয় করে প্যাকেটিং করার কার্যক্রম শুরু হলে গভীর রাত পর্যন্ত জেগে সরাসরি তত্ত্বাবধান করেন তিনি। তার আহবানে এই কার্যক্রমে শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য প্রেরিত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে মুড়ি, চিড়া, মোমবাতি, চিনি, বিস্কুট, দিয়াশলাই, মিনারেল ওয়াটারসহ আনুষঙ্গিক সামগ্রী রয়েছে।

জেলা প্রশাসকের নিকট এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...