বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশিদ 

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে রয়েছে। গবাদিপশুর স্বাস্থ্যসেবা, টিকাদান এবং গোখাদ্য বিতরণের পাশাপাশি পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজুপাড়ায় বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ দপ্তর চট্টগ্রামের সহযোগিতায় আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের মাঝে গোখাদ্য (গমের ভুসি) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মাস অ্যাসোসিয়েশনও বন্যাকবলিত ৪ উপজেলায় ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ করছেন। ক্ষতিগ্রস্ত খামারিদের দ্রুত ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার বলেন, বন্যায় উপজেলার অনেক ডেইরি খামারের ঘাসের মাঠ ও গোখাদ্যের মজুত নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত খামারিদের মধ্যে গোখাদ্য বিতরণ একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। আমরা ক্ষতিগ্রস্ত খামারিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছি। খামারিদের ক্ষতি কাটিয়ে উঠতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মালিক মোহাম্মদ ওমর বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিরা গোখাদ্যের অভাবে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। এই দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জরুরি ভিত্তিতে গোখাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ধারাবাহিকভাবে বন্যাকবলিত চন্দনাইশ, সাতকানিয়া, কর্ণফুলী ও বাঁশখালী উপজেলায় ১০০ বস্তা করে সর্বমোট ৪০০ বস্তা গোখাদ্য (গমের ভুসি) বিতরণ কার্যক্রম শুরু করেছি। এসব গোখাদ্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ার উল্লাহ পাভেল, নুরুল হুদা, যুগ্ম সম্পাদক কাউসার শাহ, আব্দুর রাজ্জাক রাজন ও আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

পরে মন্ত্রী বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মাস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে দেওয়া ৪০০ বস্তা গোখাদ্য (গমের (ভুসি) ক্ষতিগ্রস্ত খামারিদের হাতে দেন।

আর/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...