বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিলাইছড়িতে বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া ফারুয়া বাজার ও ৩নং ফারুয়া ইউনিয়ন পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ।

বুধবার (৯ আগস্ট) টানা নয় দিন ধরে বৃষ্টি এবং পাহাড়ি ঢলে দীর্ঘ ৮ দিন পর্যন্ত সদর – জেলা থেকে মোবাইল-নেটওয়ার্ক, সড়ক ও নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হলে আজ সেখানকার জনগণের সঙ্গে সরাসরি দেখা ও মত বিনিময় করলেন তাঁরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা( ভাঃ) মোঃ মিজানুল হক এবং রেডক্রিসেন্ট সদস্যরা।

সেখানে ইউনিয়ন পরিষদে দুপুরে দূর্যোগ ব্যব্স্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা পরিষদ পক্ষ হতে অতি ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এবং আরো ১০ মেঃটন খাদ্য শস্য পোঁছে দিবেন বলে জানান। পরে ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা,বাজার কমিটি, শিক্ষক,জন প্রতিনিধি এবং হেডম্যান- কার্বারিদের সঙ্গেও মত বিনিময় করেন।

এছাড়াও বরাদ্দের ঘোষণা দেন বিলাই ছড়ি ইউনিয়নে ১০ মেঃ টন, বড়থলি ইউনিয়নে ৫ মেঃ টন এবং কেংড়াছড়ি ইউনিয়নে ৫ মেঃ টন খাদ্য শস্য।

স্বানীয় সংশ্লিষ্টরা মনে করেন,এত বড় ধ্বংযজ্ঞ জীবনে কখনো দেখেননি তারা, তাই বন্যার কবলে গ্রাসে যেদিকে তাকাই শুধু সব ধ্বংস । ১০ উপজেলার মধ্যে সবচেয়ে বিলাইছড়ি উপজেলা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে অনেকে মনে করেন। তাই কেটে উঠতে এবং সাহায্যে হাত বাড়িয়ে দিতে প্রয়োজন সরকারের পাশাপাশি দাতাগোষ্ঠী ও কোন সাহায্যকারী সংস্থা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...