রবিবার, ২৮ জুন ২০২৬

রামগড়ে ৬৫টি দুস্থ ভূমিহীন পরিবার পেয়েছে আশ্রয়ণের ঘর

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে এবার ৬৫ টি দুস্থ ও ভূমিহীন পরিবার পেয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করেছেন।

বুধবার ৯ আগষ্ট সকাল দশটায় সারা দেশে অসহায় দুস্থদের ভার্চুয়ালি আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের ঘর এবং জমির দলিল হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রামগড় উপজেলা সম্মেলন কক্ষে দুস্হ ও ভূমিহীনপরিবারের ঘর ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মানস চন্দ্র দাশ। প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।

বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ ও হতদরিদ্রদের অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিতের প্রশংসা করে সভায় বক্তব্য রাখেন রামগড় ১নং ইউনিয়ন রামগড় পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহআলম মজুমদার, ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর ও বিভিন্ন ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের সুবিধা ভোগীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেন মুজীববর্ষে”বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা ” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে গৃহহীন অসহায় পরিবারদের মাথাগোঁজার জন্য আশ্রয়ন প্রকল্পের আওতায় এ সব ঘর ও ভুমি দেওয়া হয়েছে।

নির্বাহি কর্মকর্তার ( ভারপ্রাপ্ত) মানস চন্দ্র দাশ জানান, ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে এ ৬৫টি ঘর হস্তান্তর করা হয়েছে । এগুলোর মধ্যে রামগড় পৌরসভার হকটিলা নামক এলাকায় ৩৭ টি, রামগড় ইউনিয়নে ২৩ টি ও পাতাছড়া ইউনিয়নে ৫ টি রয়েছে।

তিনি আরও জানান, রামগড়ে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে ১ম ধাপে মোট ৪৭৬ টি ভূমিহীন ও গৃহহীন দুস্থ পরিবারকে দ্বি কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর ও দুই শতক ভূমির দলিল দেয়া হয়। এরমধ্যে রামগড় পৌরসভায় ৫৩, রামগড় ইউনিয়নে ২১৪ পরিবার ও পাতাছড়া ইউনিয়নে ২০৯ টি পরিবার রয়েছে।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকল্পের উপকার ভোগী ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...