রবিবার, ২৮ জুন ২০২৬

রামগড় সীমান্তে কোটি টাকার মোবাইল ফোন আটক করেছে বিজিবি 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি রামগড় সীমান্তে প্রায় এক কোটি টাকার বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ভারতীয় মোবাইল ফোন আটক করেছে রামগড় ৪৩ বিজিবি। আটককৃত মোবাইলের মধ্যে ছিল বিভো, স্যামসাং, টেকনো ইত্যাদি। আটককৃত মোবাইল এর মধ্যে সর্বোচ্চ ২ লক্ষ টাকা দামের মোবাইলও ছিল। 

রোববার (৩০শে জুলাই) সকাল ১১ টায় রামগড় বিজিবির জোন সদরে এক প্রেস ব্রিফিয়ে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান ২৯ শে জুলাই গভীর রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের খেদাছড়া ব্রিজ নামক স্থানে সীমান্ত এলাকায় বিজিবি ফাঁদ পেতে থাকে।তথ্য অনুযায়ী ভারতের দিক থেকে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

বিজিবি টহল দল ঘটনা স্থল হতে ৩২০ টি বিভিন্ন কোম্পানির ভারতীয় মোবাইল ফোন জব্দ করে। আটককৃত মোবাইলের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে।

বিজিবি জানায় আটককৃত মোবাইল গুলো সীতাকুণ্ড কাস্টমসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় ৪৩ বিজিবির ভারপ্রাপ্ত এডজুটেন্ট ক্যাপ্টেন নূর হোসেন, ৪৩ বিজিবির উপ পরিচালক রাজু আহমেদ সহ ৪৩ বিজিবির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...