শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত ৩

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় মিনি-কার্ভারভ্যানের সাথে ছারপোকা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছে । এসময় আহত হয়েছে আরও ৩জন।

শনিবার (২৯ জুলাই) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা আমতলী স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ড কাটাখালী এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ মারুফ (১৭) এবং অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- নিহত মারুফের দাদী আছিয়া খাতুন(৭০),ঈদগাও উপজেলার মাইজপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মনিরুল হক(২০) ও বান্দরবনের লামা উপজেলার হাফেজা খাতুন(৫০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান,শনিবার বিকালে চট্টগ্রামমুখী মিনি কার্ভারভ্যানের সাথে চকরিয়া থেকে ছেড়ে আসা ডুলাহাজারামুখী ছারপোকা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ছারপোকা গাড়ীতে থাকা ২ জন যাত্রী নিহত সহ আরো তিনযাত্রী গুরুতর আহত হয়েছে।পরে স্থানীয় লোকদের সহযোগিতায় পুলিশ আহতদেরকে উদ্ধার করে স্থানীয় খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।তবে আহতদের মধ্য একজনের অবস্থা শংকটাপন্ন বলে জানিয়েছেন।

মালুমঘাট হাইওয়ে থানার( ইনর্চাজ) পুলিশ পরিদর্শক মাকছুদ আহমদ বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।নিহত একজনের পরিচয় পাওয়া গেলে অপর নিহতের পরিচয় শনাক্ত করা যায় নি।তবে মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...