শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

হত্যা মামলায় এমপি জাফর সহ ১০ আসামী বেকসুর খালাস

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

হত্যা সহ ডাকাতি মামলায় কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম সহ ১০ জন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সোমবার (২৪ জুলাই) এ রায় ঘোষণা করেন। একই আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

রায় ঘোষণার সময় সংসদ সদস্য জাফর আলম সহ ৯ আসামী আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, আসামী জাফর আলমের পক্ষে অ্যাডভোকেট আবু সালাম, অন্যান্য আসামীদের পক্ষে অ্যাডভোকেট আয়াছুর রহমান মামলটি পরিচালনা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় :২০০১ সালের ১০ নভেম্বর সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজারের চকরিয়ার কাকরা ইউনিয়নের চিরিঙ্গা-মানিকপুর সড়কে মানিকপুর ঢালায় একদল সশস্ত্র ডাকাত পর পর ২ টি যাত্রীবাহী জীপে ডাকাতি করে এবং জীপের হেলাপার, একই উপজেলার মাঝের ফাঁড়ির মোহাম্মদ ইসমাইল এর পুত্র রুহুল আমিন (১৫) কে গুলিকরে হত্যা করে।

এ ঘটনায় জীপের ড্রাইভার, চকরিয়ার কাকরা মাঝেরফাঁড়ির ওসমান গণি’র পুত্র আশরাফুল ইসলাম প্রকাশ টিটু বাদি হয়ে ১৮৬০ সালের ফৌজদারী দন্ড বিধির ৩৯৬/৪১২ ধারায় অভিযোগ এনে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার চকরিয়া থানা মামলা নম্বর : ৫(১১)/২০০১ ইংরেজি, জিআর মামলা নম্বর : ৩৯০/২০০১ ইংরেজি (চকরিয়া) এবং এসটি মামলা নম্বর : ১১১/২০০৩ ইংরেজি।

বিচার ও রায় :মামলাটি তদন্ত করে কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম সহ ১০ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ এনে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশীট প্রদান করেন। মামলাটি ২০০৩ সালের ১৮ আগস্ট চার্জ (অভিযোগ) গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, সাক্ষীদের আসামী পক্ষে জেরা, সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট যাচাই, আলামত পর্যালোচনা, আসামীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ মামলার সকল কার্যক্রম সম্পন্ন করে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলাটি রায়ের জন্য সোমবার দিন ধার্য করেন। রায় ঘোষণার দিনে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণ করতে না পারায় বিজ্ঞ বিচারক মোহাম্মদ ইসমাইল কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আসামী জাফর আলম সহ সকল আসামীকে বেকসুর খালাস প্রদান করেন।

বেকসুর খালাসপ্রাপ্ত আসামীরা হলো : কফিল উদ্দিন, মো: হাছান প্র: হাছু, নুরুল ইসলাম, জিয়াবুল হক প্র: মানিক্যা ডাকাত, জাফর আলম প্রঃ বাইট্টা জাফর, কালা মনু, এ.কে খান, নুরুল হক, হাসান আলী এবং হাছান আলী’র পুত্র জাফর আলম। আসামীরা সকলে চকরিয়ার পালাকাটা গ্রামের বাসিন্দা। ঘটনার দীর্ঘ ২২ বছর পর বিচারিক কার্যক্রম শেষে সোমবার মামলাটি রায় ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...