বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের আনোয়ারা এলাকায় এক কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় আবু মুসা (২৮) নামে এক গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া থানার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুসা সাতকানিয়ার তুলাতলি গ্রামের মো. ফজলুল হকের ছেলে। বুধবার দুপুর সোয়া দুইটার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব জানায়, গত বছরের ১৭ নভেম্বর আনোয়ারা থানা এলাকার একটি কলেজে পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য রাস্তায় অপেক্ষামান থাকা এক শিক্ষার্থীকে অটোরিকশায় করে চট্টগ্রাম শহরের একটি বাড়িতে নিয়ে ওই যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরদিন বিষয়টি বাড়ির দারোয়ান বুঝতে পেরে চিৎকার করলে আবু মুসা পালিয়ে যায়।

পরে ভিকটিম ওই স্থান থেকে ফিরে ওই বছরের ২৩ নভেম্বর আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি আত্মগোপনে চলে যায়। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭ এর একটি টিম। পরে তাকে আনোয়ারা থানায় সোপর্দ করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...