চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পর শূন্য ঘোষিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। সোমবার (১৭ জুলাই) সকাল আটটা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে অন্যতম প্রার্থী স্বতন্ত্র মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।
নির্বাচনী এলাকার ভোটার না বলে তিনি ভোট দেবেন না। কিন্তু ভোটের পরিবেশ দেখতে দিনভর মাঠে থাকবেন। সেই সঙ্গে পরিদর্শন করবেন ১৩টি কেন্দ্র।
যে ১৩টি কেন্দ্রে হিরো আলম যাবেন-
> বনানী মডেল স্কুল, রোড-০৫, পট- ১৩/১ )
> জামিয়া মোহাদীরা ইসলামরা কড়াইল টিএন্ডটি কলোনী মাদরাসা
> মানারতে ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ-রোড ১০৪ প্লট ১৬
> বনানী বিদ্যা নিকেতন, বনানী
> টি, এন, টি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়- মহাখালী
> ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী-মহাখালী
> আই, পি, এইচ স্কুল এন্ড কলেজ- মহাখালী
> সরকারী কালাচাঁদপুর হাইস্কুল এড কলেজ- কালাচাঁদপুর
> সরাকারী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ-ভাষানটেক
> ভাষানটেক স্কুল এন্ড কলেজ, ভাষানটেক।
> ভাষানটেক সরকারী উচ্চ বিদ্যালয়- ভাষানটেক।
> শিশুমঙ্গল আদর্শ সরকারী পাঃবিঃ- ক্যান্টনমেন্ট
> মানিকদী ইসলমিয় সিনিয়র মাদ্রাসা- ক্যান্টনমেন্ট
